বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
দুরন্ত পারফরম্যান্সের বর্ষসেরার স্বীকৃতি পেলেন শাহিন শাহ আফ্রিদি ও স্মৃতি মন্ধনা স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : আইসিসির বর্ষসেরায় দাপট দেখিয়েছেন এবার পাকিস্তানের ক্রিকেটাররা শাহিন শাহ আফ্রিদি। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেরার মুকুট উঠেছে। সেরার মুকুট উঠেছে পাক ক্যাপ্টেন বাবর আজমের মাথায়। । আন্তর্জাতিক আঙিনা দাপিয়ে সেরার সেরা হয়েছেন মহম্মদ রিজওয়ান।
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের জো রুট। আইসিসির বর্ষসেরা ওযানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের বাবর আজম। আর আইসিসির বর্ষসেরা টি২০ ক্রিকেটার হয়েছেন পাকিস্তানেরই মোহাম্মদ রিজওয়ান। এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ঘোষনা করা হয়েছে। বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেটারদের এবার জয়জয়কার। ওয়ানডে, টি২০’র বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পর বর্ষসেরা ক্রিকেটারও পাকিস্তান থেকেই হয়েছে। শাহিন শাহ আফ্রিদি বাজিমাত করেছেন। ২০২১ সালে অসাধারণ নৈপুন্যের জন্য পুরস্কার পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
গতবছরেও দুরন্ত ফর্মে ছিলেন ভারতের স্মৃতি মন্ধনা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্ববন্দিত ওপেনারকে আইসিসি বেছে নিয়েছে বর্ষসেরা ক্রিকেটার হিসাবে ২০২১ সালে মেয়েদের মধ্যে সেরার সেরা হয়েছেন ২৫ বছরের মুম্বইকর। স্মৃতি দেশের জার্সিতে ২২টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫৫ রান করেছেন ৩৮.৮৬-এর গড়ে[। একটি শতরান ও পাঁচটি অর্ধ-শতরান রয়েছে তাঁর ঝুলিতে।