বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে অবিক্রিত সাকিব আল হাসান। ২ কোটি রুপির ভিত্তি মূল্যের এই বিশ্ব সেরা অলরাউন্ডারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।
শনিবার (১২ ফেব্রুয়ারী) বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে তার নাম তোলা হয়।
অর্থাৎ আপাতত অবিক্রিত রয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে পরে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই হয়তো সাকিবকে দলে নেওয়ার সুযোগ পেয়ে যাবে।
সাকিবের আগেই অবশ্য আরও তিন ক্রিকেটার অবিক্রিত থেকে গেছেন নিলামে। এই মেগা নিলামের দ্বিতীয় সেটে সর্বপ্রথম অবিক্রিত থাকেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার।
এরপর ভারতের বাঁহাতি তারকা ব্যাটার সুরেশ রায়না এবং অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ।
এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার আছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নিলামের আগেই তিনজন করে খেলোয়াড়ের নাম জমা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগের আসরের আট দলের সঙ্গে এবার যোগ দিয়েছে নতুন দুই দল লক্ষ্মৗ ও গুজরাট।