বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আইপিএলে দিল্লিতে খেলবেন মুস্তাফিজ আর আজ দল পাবেন সাকিব আল হাসান?

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম :  বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলের নিলামে আজ অবিক্রিত থাকলেও পেসার মুস্তাফিজুর রহমান ঠিকই দল পেয়ে গেছেন। মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে ২ কোটি রুপি মূল্য ছিল। মুস্তাফিজকে এই মূল্যেই কিনে নিয়েছে দিল্লি। দিল্লি ছাড়া আর কোন দল আগ্রহ না দেখানোয় ২ কোটি রুপিতেই মুস্তাফিজকে পেয়ে গেছে দিল্লি মুস্তাফিজুর রহমান।

আইপিএলের ১৫তম আসর হবে এবার। এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে লিগ। শেষ হবে জুনের প্রথম সপ্তাহে। আইপিএলে পুরোটাই খেলতে পারবেন মুস্তাফিজ। কারণ, তিনি বাংলাদেশ দলের হয়ে শুধু সাদা বলের ক্রিকেটে খেলেন। লাল বলের ক্রিকেটে মুস্তাফিজকে নেওয়া হয় না।

আইপিএল শুরুর আগেই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে। এরপর আইপিএল শেষ হওয়ার আগে বাংলাদেশের কোন নির্ধারিত ওভারের খেলা নেই। তাই পুরো আইপিএলই খেলতে পারবেন মুস্তাফিজ। এজন্য দেশের সেরা এ পেসারকে দলে ভিড়িয়েছে দিল্লি। এরআগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন মুস্তাফিজ। ১৪ ম্যাচে ১৪ উইকেট নেন মুস্তাফিজ। আর এখনও চার আইপিএলে খেলে ৩৮ ম্যাচে ৩৮ উইকেট শিকার করেন মুস্তাফিজ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের জেতা সিরিজে ২০১৫ সালে অসাধারণ নৈপুন্য দেখান মুস্তাফিজ। এরপরই মুস্তাফিজকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপর ২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মত নিলামে ওঠেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলে কাঁপিয়ে দেন। নিজের প্রথম আসরেই দুর্দান্ত পারফরমেন্স করে দলকে তো চ্যাম্পিয়ন করান, সাথে সেরা উদীয়মান তারকার পুরষ্কারও জেতেন মুস্তাফিজ।

পরের আসরে নৈপুন্য বজায় রাখতে পারেননি। তাতে করে ছেড়ে দেয় হায়দরাবাদ। এরপর মু¤॥^াই ইন্ডিয়ান্স মুস্তাফিজকে দলে ভেড়ায়। মু¤॥^াইও ছেড়ে দিলে সবশেষ আসরে রাজস্থান দলে ভেড়ায় মুস্তাফিজকে। এবার প্রথমবারের মতো দিল্লির হয়ে খেলবেন মুস্তাফিজ।

আইপিএলে আজ দল পাবেন সাকিব আল হাসান?

বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ইনডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪ আসরের মধ্যে ৯ আসরই খেলেছেন। অথচ অবাক করা বিষয়! এবার তিনি নিলামের প্রথমদিনে দলই পাননি। আজ নিলামের দ্বিতীয় ও শেষ দিন। দল কী পাবেন সাকিব? প্রথমদিন সাকিবের নামটি যখন সামনে চলে আসল, তখন একটি দলও সাকিবকে দলে নিতে আগ্রহ দেখায়নি। মুহূর্তের মধ্যে সাকিবের নামটি অবিক্রিত ক্রিকেটারদের তালিকায় চলে গেল। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য যা কষ্টকরই। সাকিব আইপিএলে দল পাচ্ছেন না, তা হতে পারে! কিন্তু এমনটি হচ্ছে। এর পেছনেও কারণ আছে।

এখন ভাগ্য ভালো থাকলে আজ দ্বিতীয় দিনে দল পেয়েও যেতে পারেন সাকিব। বিপিএলে টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা হওয়ার বিশ্বরেকর্ড গড়া সাকিবকে কেউ দলে ভেড়ায়নি, এটা অবিশ্বাসই লেগেছিল! কিন্তু বাস্তবতা অন্যরকম। দলগুলো যদি একজন ক্রিকেটারকে পুরোদমে না পাবে, তাহলে দলে নেবে কেন? ২ কোটি রুপি মূল্য সাকিবের। এখন দেখা যাক, কোন দল মিলে কিনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com