বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে রাকিবুল হাসানের দল। যাওয়া বাংলাদেশের যুবারা কানাডাকে হারিয়ে ঘুরে দাঁড়াল দাপটের সহিত। ৮ উইকেটের জয়ের পথে প্রতিপক্ষকে উড়িয়ে দিল রাকিবুল-বাহিনী। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ব্যাসেট্রিতে টস জিতে ব্যাটিং নেয়া কানাডা বাংলাদেশের সাঁড়াশি বোলিংয়ের মুখে ৪৪.৩ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায়। জবাবে ৩০.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগার যুবারা (১৪১/২)। ২০ ওভারে বাংলাদেশের লাগত মাত্র ২ রান।
অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে কানাডা অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে ১১৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারালো বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। এই জয় পেয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ যুবারা। এর আগে প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ-১৯ ক্রিকেট দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ যুবারা।
সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করে ৪৪.৩ ওভারে ১৩৬ রান করে অলআউট হয় কানাডা। আনুপ চিমা ৬৩ রান করেন। রিপন মন্ডল ও মেহেরব হোসেন অসাধারণ বোলিং করেন। ৪ উইকেট করে শিকার করেন।
জবাবে ২ উইকেট হারিয়ে ৩০.১ ওভারে ১৪১ রান করে জিতে বাংলাদেশ। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিল মিলে ৭৬ রানের জুটি গড়েন। দলের ১০২ রানে ৩৩ রান করে নাবিল আউটের পর আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ। ৮৯ বলে ৭ চারে অপরাজিত ৬১ রান করে ইফতেখার ও অপরাজিত ২০ রান করে আইচ মোল্লা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
সুপার লিগ কোয়ার্টারে খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই আমিরাতের বিপক্ষে জিততে হবে আগামীকাল শনিবার ২২ জানুয়ারি।