বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচে হার রকিবুলদের

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশের অনুর্ধ-১৯ একশ রানও করতে পারলো না যুব গতবারের চ্যাম্পিয়নরা। অল্প রান নিয়ে বোলাররা চেষ্ঠা করলেও পারেনি হার এড়াতে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক মাঠে টস জিতে আগে ব্যাট করে ৩৫.২ ওভারে ৯৭ রান করতেই অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দল। অনূর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ড অনূর্ধ-১৯ ক্রিকেট হারানোর আশা ছিল। ইংল্যান্ডকে হারিয়ে ভালো শুরুর আশা হতাশায় পরিণত হয়েছে। প্রথম ম্যাচেই ভরাডুবি হয়েছে রকিবুলদের। ৯৭ রানেই গুটিয়ে গিয়ে ৭ উইকেটে হার হয়েছে বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের।

শিরোপা ধরে রাখার মিশনে খেলতে নেমে এতটা খারাপ হাল হবে, তা কল্পনাই করা যায়নি। রিপন মন্ডল সবচেয়ে বেশি অপরাজিত ৩৩ রান করতে পারেন। তাতেই বোঝা যাচ্ছে, ব্যাটারদের কি হাল হয়েছে। রিপনের সঙ্গে মেহেরব (১৪) ও আইচ মোল্লাহ (১৩) শুধু দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন। ৫১ রানে ৯ উইকেট পড়ার পর নাঈমুর রহমান (১১) ও রিপন মিলে ৪৬ রানের জুটি না গড়লে এত রানও হতো না। জসুয়া বয়ডেন একাই ৪ উইকেট শিকার করে নেন।

জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৫.১ ওভারে ৯৮ রান করে জিতে যায় ইংল্যান্ড যুব দল। ওপেনার জ্যাকব ব্যাথেল ৪৪ রান করেন। জেমস রিউ অপরাজিত ২৬ রান করেন। রকিবুল ও রিপন ১ টি করে উইকেট নেন।

এরপর ২০ জানুয়ারি সেন্ট কিটসেরই কেনারি স্পোর্টস ক্লাবে কানাডার বিপক্ষে ও ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক মাঠে ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭ টা বাজেই ম্যাচ শুরু হবে। সুপারলিগ কোয়ার্টার ফাইনালে খেলতে হলে দুটি ম্যাচই জিততে হবে বাংলাদেশ যুব দলকে। পথ অনেকটাই কঠিন হয়ে গেল। যদিও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে হারাবে বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দল, তা সবাই আশা করে। কিন্তু হোচট খেয়ে গেলেই সব শেষ হয়ে যাবে।

বাংলাদেশ: ৩৫.৩ ওভারে ৯৭ (মাহফিজুল ৩, আরিফুল ৪, নাবিল ০, আইচ ১৩, ফাহিম ১, আশিকুর ৯, মামুন ৪, মেহরব ১৪, রকিবুল ০, নাইমুর ১১, রিপন ৩৩*; বয়ডেন ৯-৪-১৬-৪, সেলস ৯-২-২৯-১, ফাতেহ ৬-০-২৯-১, অ্যাস্পিনওয়াল ৮-১-১৮-২, প্রেস্ট ২.২-১-৫-১, বেথেল ১-১-০-০)

ইংল্যান্ড: ২৫.১ ওভারে ৯৮/৩ (থমাস ১৫, বেথেল ৪৪, প্রেস্ট ৪, রিউ ২৬*, লুক্সটন ৬*; আশিকুর ৪-৩-৪-০, মেহরব ৬-২-২৫-০, রকিবুল ৪-১-১৩-১, রিপন ৬-১-২৩-১, আরিফুল ২.১-০-১১-০, নাইমুর ৩-০-২২-০)

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জশুয়া বয়ডেন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com