বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সুনামগঞ্জের ফুটবল একাডেমি দিরাই ১-০ গোলে কুড়িগ্রামের ফুলবাড়ী ফুটবল ফাইটার্সকে হারায়। দলের হয়ে জয়সূচক গোলটি করেন আকাশ।
বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে তৃতীয়বারের মতো পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবল ইতিহাসের দেশসেরা আয়োজন ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ-১৪ একাডেমি কাপ’।
তিনি ম্যাচসেরা খেলোয়াড়ও হন। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিরাই। দ্বিতীয় ম্যাচে পিরোজপুরের মোহামেডান ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারায় ময়মনসিংহের মোঃ আব্দুল হালিম ফুটবল একাডেমি। জয়ী দলের আতিক হাসান জোড়া গোল করে ম্যাচসেরা খেলোয়াড় হন।