বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

টি২০ বিশ্বকাপে সেমিতে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিতে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া বৃহস্পাতিবার ১১ নভেম্বর। সুপার টুয়েলভে টানা পাঁচ জয়ের পরও পাকিস্তান অধিনায়ক শান্ত থাকতে চান। সুতরাং আনপ্রেডিক্টেবল থেকে সুপার প্রেডিক্টেবল হয়ে ওঠা পাকিদের লক্ষ্যটা এবার অনুমেয়।

দুটি মাত্র ম্যাচ, টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে বৃহস্পতিবার ১১ নভেম্বর তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অসি-অধিনায়ক এ্যারন ফিঞ্চের ভাবনার বড় একটা অংশ জুড়ে দুর্ধর্ষ পেসার শাহিন শাহ আফ্রিদি; তাহলে মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, শাদাব খান, আসিফ আলি, হাসান আলি? এই পাকিস্তানকে ছকে বাঁধে সাধ্য কার? ফিঞ্চ ভাল করেই জানেন, ফাইনালের টিকেট পেতে শতভাগেরও বেশি দিতে হবে। ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজেলউড, এ্যাডাম জাম্পাদের জ¦লে উঠতে হবে একসঙ্গে। দুবাইয়ে উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত আটটায়।

ভারতকে ১০ উইকেটে হারিয়ে শুরু। এরপর ৫ উইকেটে নিউজিল্যান্ড বধ। মোহাম্মদ নবি, রশিদ খানদের আফগানিস্তানকেও সমান ব্যবধানে হারায় বাবর বাহিনী। দুর্বল নামিবিয়া ও স্কটল্যান্ডকে উড়িয়ে দেয়ার পথে জয় ৪৫ ও ৭২ রানে। টানা পাঁচে পাঁচ গ্রুপ-২এর সেরা, আইসিসির বৈষয়িক কোন টুর্নামেন্টে এত ধারাবাহিক, এত দুর্ধর্ষ পাকিদের আর কখনই দেখা যায়নি।

বিশ্লেষকদের মতে, চিরশত্রু ভারত বধই তাদের মোমেন্টাম তৈরি করে দেয়। ৭ উইকেটে করা কোহলিদের ১৫১ রান সেদিন তারা টপকে যায় কোন উইকেট না হারিয়েই। বাবর অপরাজিত ৬৮, মোহাম্মদ রিজওয়ান ৭৯*। পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচের শেষদিকে যা একটু চ্যালেঞ্জ জানিয়েছিল, ধুন্ধুমার ব্যাটিংয়ে সেটি উড়িয়ে দেন আসিফ আলি।

বোলিংয়ে দুরন্ত-দুর্বার দুই পেসার আফ্রিদি ও হারিস রউফ। আফ্রিদি ৬ ও রউফের শিকার ৮ উইকেট। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করা দুই স্পিনার ইমাদ ওয়াসিম এবং শাদাব খান নিয়েছেন ৪ ও ৫ উইকেট।

তবে প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। বিশেষভাবে স্পিনার এডাম জাম্পা। ৫ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট, সেরা বোলিং ফিগার জাম্পার। তার সাথে পেসার ত্রয়ী জশ হ্যাজেলউড ৮টি, মিচেল স্টার্ক ৭টি ও প্যাট কামিন্স ৪ উইকেট নেন। শক্তিশালী এক প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে আমাদের। পাকিস্তান কেমন করছে, সবাই তা জানে। তাই ফাইনালে যেতে হলে ওদের বিপক্ষে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে। ব্যাটিং-বোলিং দুটোতেই পাওয়ার প্লে অনেক গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com