বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

৫ দিনব্যাপী ডিবিএল আন্তর্জাতিক বাস্কেটবল শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : মুজিব জন্মশতবার্ষিকীতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাস্কেটবলে ভাল করাই লক্ষ্য বাংলাদেশের। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার (অব.) একে সরকার। তার কথায়, ‘দক্ষিণ এশিয়ায় ভারত সব সময় চ্যাম্পিয়নশিপের জন্যই খেলে। তাই আমরাও ভাল করার জন্যই খেলবো।’ এ সময় পৃষ্ঠপোষক ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ও ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলেন। সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দেশের পাঁচ দিনব্যাপী ডিবিএল আন্তর্জাতিক বাস্কেটবলের খেলা। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com