বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ধর্ম ডেস্ক ॥
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বুধবার (১৭ জুন ২০২৬) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২৬ জুন শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।
সভায় জানানো হয়, জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেছে। এসব উৎস থেকে মহররমের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আশুরার তারিখ ঘোষণা করা হলো।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র আশুরা পালনের বার্তা নিয়ে অনুষ্ঠিত এই সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ কমিটির বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।