রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনামঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু ৬, ভর্তি ১৫৬১ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে—তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পরিকল্পনা নেওয়া হয়েছে: ডা. জুবাইদা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু আমেরিকানরা সত্যিই যোদ্ধা হলে আমাদের বীর বাহিনীর মুখোমুখি হোক: মাসুদ পেজেশকিয়ান ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে অভিযান চলছে

২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে সন্তানের জন্ম দিলেন গ্রিক নারী

হাসপাতালে শিশুর জন্ম। প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক:: ২২ বছর ধরে হিমায়িত (ফ্রোজেন) থাকা একটি ভ্রূণ ব্যবহার করে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গ্রিসের ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি নামের এক নারী। গত বছর সড়ক দুর্ঘটনায় ২১ বছর বয়সী ছেলে জর্জোসকে হারান তিনি ও তার স্বামী। সেই শূন্যতা পূরণ করতে আইভিএফ (IVF) প্রযুক্তির সাহায্য নেন এই দম্পতি।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রিসের রাজধানী এথেন্সের একটি হাসপাতালে জন্ম নেওয়া শিশুটির ওজন ৩ দশমিক ৪৯ কেজি। মৃত ছেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে ‘জর্জিয়া’। তার প্রয়াত ছেলেও আইভিএফের মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন।

গ্রিসের আইন অনুযায়ী আইভিএফ প্রক্রিয়ার সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর হওয়ায় ক্রিস্টিনাকে অত্যন্ত কম সময়ের মধ্যে আইভিএফ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আইনি জটিলতা এবং মাত্র আড়াই মাসের তীব্র মানসিক চাপের মধ্যেও চিকিৎসকদের সহযোগিতায় তারা এ অসম্ভবকে সম্ভব করেন। এই সফলতার পর গ্রিসের আইভিএফ-সংক্রান্ত বয়সসীমা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

ক্রিস্টিনার স্বামী ৬০ বছর বয়সী কনস্টান্টিনোস জানান, চিকিৎসক তাদের পরিবারে আবার আশার আলো ফিরিয়ে দিয়েছেন। ক্রমবর্ধমান জন্মহার হ্রাসের প্রেক্ষাপটে এই আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি।

ক্রিস্টিনা বলেন, আমি এবং আমার স্বামী নতুন করে শুরু করতে চেয়েছি, আমাদের ঘরে নতুন প্রাণ আনতে চেয়েছি এবং পরিবারের গল্পটা এগিয়ে নিতে চেয়েছি। হাসপাতালের কক্ষে গোলাপি বেলুন ও ফুলের সাজের মধ্যে নবজাতককে ঘিরে আবেগাপ্লুত ছিলেন এই দম্পতি। তারা ভবিষ্যতে আরও একটি সন্তান নেওয়ার কথাও ভাবছেন।

হিমায়িত ভ্রূণ বা ফ্রোজেন এমব্রায়ো সংরক্ষণ করে সন্তান জন্মদানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি রেকর্ডটি যুক্তরাষ্ট্রের দখলে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতি ২০২৪ সালের ২৬ জুলাই প্রায় ৩১ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ভ্রূণ থেকে সন্তানের জন্ম দিয়েছিলেন। তাদের সন্তানকে ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক শিশু’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

সূত্র : এবিসি নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com