বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ছাড়া টি২০ বিশ্বকাপের পাকিস্তান দলের সবাই বাংলাদেশ সফরে আসছেন। ১৮ ক্রিকেটারই বাংলাদেশে আসছেন।
বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমের নেতৃত্বেই বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজ খেলবে পাকিস্তান। ১৯, ২০ ও ২২ নভেম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুই ম্যাচের টি২০ সিরিজ হবে। ২৬ নভেম্বর প্রথম ও ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজের জন্য সময়মতো দল ঘোষণা করা হবে।
পাকিস্তানের এই ১৮ ক্রিকেটারের মধ্যে মোহাম্মদ হাফিজের জায়গায় নতুন করে অলরাউন্ডার ইফতিখার আহমেদকে নেওয়া হয়েছে। আর বাকি যে ক্রিকেটাররা আছেন, তারা সবাই বিশ্বকাপে দলে ছিলেন।
বিশ্বকাপের রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের স্কোয়াডে। কোচিং স্টাফের সবাইও আসছেন।
পাকিস্তান টি২০ দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিফ রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।