বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

১৩ নভেম্বর থেকে ঢাকায় তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ১৩-১৯ নবেম্বর পর্যন্ত বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘তীর ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস’ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নশিপস উপলক্ষে শনিবার ৬ নবেম্বর ‘শেরাটন ঢাকা’ হোটেলে শনিবার ৬ নবেম্বর বিকেল ৩ টায় চ্যাম্পিয়নশিপসের লোগো উন্মোচন করা হয় এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেম আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম, সহ-সভাপতি ও সিটি গ্রুপের পরিচালক মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বাংলাদেশ আরচারি দলের কোচ মার্টিন ফ্রেডারিক, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী, শেরাটন ঢাকা হোটেলের ক্লাস্টার জেনারেল ম্যানেজার ড্যানিয়াল জে মুহর এবং ডিরেক্টর অব সেলস এ্যান্ড মার্কেটিং আল-আমিন ও রফিকুল ইসলাম টিপু এছাড়া বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এই প্রতিযোগিতায় অংশ নেবে ১৭ দেশ। এরা হলো : ভারত, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সিরিয়া, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৩১ আরচার (পুরুষ ৭৮ ও মহিলা ৫৩ জন)। এদের মধ্যে রিকার্ভ আরচার ৬৬ ও কম্পাউন্ড আরচার ৬৫ জন।

দলীয় কর্মকর্তা ৫৮ জন। জাজেস ১৩ জন (এদের মধ্যে বিদেশী ৭ জন)। চীফ জাজ ভারতের ইন্দ্রনীল দত্ত। ইভেন্টসমূহ হলো : রিকার্ভ পুরুষ দলীয়, রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা দলীয়, রিকার্ভ মহিলা একক ও রিকার্ভ মিশ্র দলীয়। কম্পাউন্ড পুরুষ দলীয়, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা দলীয়, কম্পাউন্ড মহিলা একক ও কম্পাউন্ড মিশ্র দলীয়।

বাংলাদেশ আরচারি দলের সদস্য সংখ্যা ২৩ জন। এদের মধ্যে আরচার ১৫ জন। বাংলাদেশ দলের আরচাররা হলেন : রোমান সানা, রামকৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ, দিয়া সিদ্দিকী, বিউটি রায়, নাসরিন আক্তার, শ্রাবণী আক্তার, অসীম কুমার দাস, নেওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা এবং মোহাম্মদ আশিকুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com