শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক:: আগামী ১০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যা শেষ হবে ৮ মে। এ ছাড়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হলে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করবেন। ১৫ জুন থেকে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে।

সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য তুলে ধরা হয়।

আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে; যা ৮ মে (তত্ত্বীয় পরীক্ষা) এর মাধ্যমে শেষ হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা।

জানা গেছে, তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে একাদশ শ্রেণিতে পড়ছেন, তাদের বার্ষিক পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হবে। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন, তাদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com