বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৯২০ জন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৭৬ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১৭২ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৯০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮৭৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ২৬০ জন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com