সোমবার, ২২ Jun ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

হামের টিকা দেয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই : জিয়াউদ্দিন হায়দার

অনলাইন ডেস্ক:: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, হামের টিকা দেয়ার গাফিলতির ঘটনায় নতুন করে তদন্তের দরকার নেই। কারণ, কী কারণে সমস্যা তৈরি হয়েছে তা সরকারের কাছে স্পষ্ট।

রোববার (২১ জুন) সচিবালয়ে পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পূর্ববর্তী সরকারের কোনো গাফিলতি ছিল কি না– এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণেই ২০২৪ সালের টিকাদান কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ রাউন্ড মিস হয়েছে। ভ্যাকসিন সংগ্রহ হয়নি, পরিবার পরিকল্পনা সামগ্রীও কেনা হয়নি। এসব ক্ষেত্রে গাফিলতি ছিল, এতে কোনো সন্দেহ নেই।

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com