বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

স্কুলে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারি কার্যক্রম শুরু হয়েছে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

প্রকাশিত ডিজিটাল লটারির ফল স্কুলের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা gsa.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

ফল জানার পদ্ধতি

১. ব্রাউজারে যান: gsa.teletalk.com.bd

২. নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিন

৩. ‘Result Download’ অপশনে ক্লিক করুন

৪. লটারিতে নির্বাচিত হলে প্রদর্শিত পৃষ্ঠা থেকে ফল ডাউনলোড করা যাবে

মাউশির বুধবার জারি করা চিঠিতে জানানো হয়, মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে।

ডাউনলোডকৃত ফল পাওয়ার পর প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইল পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন।
এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা ৩ হাজার ৩৬০টি। গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন। তারা পছন্দক্রম দিয়েছিল ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি। অন্যদিকে, বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল ১ লাখ ৮০ হাজার ৮৬২টি।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে। মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com