বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া মানচিত্র ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কালীগচ্ছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। তবে প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।