শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো::

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকায় বনের মধ্য থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার দুপুরে উদ্ধার হওয়া মৃতদেহটি বাঘিনী এবং লম্বায় সাত ফুট। বাঘিনীটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়েছে।

এদিকে, মৃতদেহের ময়না তদন্তের জন্য কাজ শুরু করেছে প্রাণী সম্পদ বিভাগ। তবে মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে মৃতদেহটি উদ্ধার হলেও বুধবার দুপুরে বিষয়টি গনমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘চাপড়াখালী এলাকায় টহলের সময় বন রক্ষীরা বাঘের মৃতদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। আমরা শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার দুইজন প্রাণী সম্পদ কর্মকর্তার সমন্বয়ে বাঘটির ময়নাতদন্তের কাজ শুরু করেছি। এছাড়া বাঘটির কিছু অঙ্গ প্রতঙ্গ সংগ্রহ করে বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। যাতে মৃত্যুর সঠিক কারণ জানা যায়।’

তিনি আরও বলেন, ‘মৃত বাঘটির চামড়া আমরা সংরক্ষণ করব। দেহটি শরণখোলা রেঞ্জ কার্যালয়ের অভ্যন্তরে মাটি চাপা দেওয়া হবে।’

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম বলেন, ‘সুন্দরবনের বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ করতে হবে। বিষক্রিয়ার ফলে নদী ও খালের পানি বিষযুক্ত থাকে। যার ফলে শুধু মাছ নয় অন্যান্য প্রাণীও ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাঘটি এর প্রভাবেও মারা যেতে পারে।তবে বাঘটির মারা যাওয়ার সঠিক কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।’

এছাড়া সুন্দরবনের যে জীব-বৈচিত্র্য রয়েছে তাদেরকে টিকিয়ে রাখতে হবে। কোন একটি প্রাণী সুন্দরবন থেকে বিলুপ্ত হলে বাস্তুসংস্থান সংক্রান্ত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এ জন্য সুন্দরবন ও বনের প্রাণীদের প্রতি সকলকে আরও যতœবান হওয়ার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com