বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ

সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক:: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন- মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।

বুধবার (২৯ জানুয়ারী) বাংলা একাডেমির ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়েছে।

মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে জানানো হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা ২৯শে জানুয়ারি, ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়:

ক. কবিতা: মাসুদ খান
খ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
গ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
ঘ.অনুবাদ: জি এইচ হাবীব
ঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
চ. বিজ্ঞান: রেজাউর রহমান
ছ. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা বাংলা একাডেমি নির্বাহী পরিষদ সংরক্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com