রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
প্রতিটি উপজেলায় হবে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স: স্বাস্থ্য উপদেষ্টা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

সরকারের সাথে আলোচনায় বসার পরিকল্পনা নেই: নাহিদ

সরকারের সাথে আলোচনায় বসার পরিকল্পনা নেই: নাহিদ

অনলাইন প্রিতেবদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের সাথে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই তাদের।

শনিবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন।

নাহিদ বলেন, ‘যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম, তখন প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম।’

গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে বৃহস্পতিবার বিকেলে ছেড়ে দেয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকাল ঘোষণা দিয়েছেন, তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের নয় দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন। নয় দফা দাবি আদায়ে তারা আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com