বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : নড়াইলের চিত্রা নদীতে রবিবার ৭ নবেম্বর অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এক ঘণ্টা ৩.১৭ মিনিটে ১০ কিলোমিটার পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এক ঘণ্টা চার মিনিট সময় নিয়ে রানারআপ হন নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং এক ঘণ্টা ৫ মিনিট সময় নিয়ে তৃতীয় হন একই সং¯’ার কাজল মিয়া।
নারীদের বিভাগে ৫৮.৫০ মিনিট সময় নিয়ে আট কিলোমিটার পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হন নৌবাহিনীর সোনিয়া আক্তার। রানারআপ সেনাবাহিনীর মুক্তি খাতুন সময় নেন এক ঘণ্টা .৪৩ মিনিট। তৃতীয় হওয়া নৌবাহিনীর সুরাইয়া আক্তার সময় নিয়েছেন এক ঘণ্টা ২.৫০ মিনিট। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ উপস্থিত ছিলেন।