বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : দেশের ৬৪ জেলা, আট বিভাগ, শিক্ষাবোর্ড ও বিকেএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচশ’ অ্যাথলেটদের অংশগ্রহনে আজ শুরু হচ্ছে শহীদ শেখ রাসেল জাতীয় জুনিয়র এ্যাথলেটিকস প্রতিযোগতা। বালক ও বালিকা বিভাগে ১৪টি এবং কিশোর-কিশোরী বিভাগে ২৭ ইভেন্টে পদকের জন্য লড়বে জুনিয়র এ্যাথলেটরা। আর্মি স্টেডিয়ামে হ্যান্ডটাইমিংয়ে অনুষ্ঠেয় খেলায় স্বর্ণপদক জয়ীদের তিন হাজার, রুপা জয়ীদের দুই হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীদের এক হাজার টাকা অর্থপুরস্কার দেওয়া হবে। এছাড়া নতুন রেকর্ডধারীদের প্রত্যেকে পাবে পাঁচ হাজার টাকা করে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। এ সময় ফেডারেশনের সহসভাপতি ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শুক্রবার ২২ অক্টোবর বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোঃ হারুনুর রশীদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।
এ উপলক্ষে বৃহস্পতিবার ২১ অক্টোবর দুপুর ১২ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের মাননীয় সহ-সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এড. আব্দুর রকিব (মন্টু), নির্বাহী সদস্য নজির আহমেদ মল্লিক, জনাব শামসুদ্দোহা ভূঁইয়া মামুন, আঃ মান্নান মানি, মোঃ কামাল হোসেন, মিঃ শ্রী নিবাস হালদার সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম বৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে ৬৪ টি জেলা, ০৮ টি বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আনুমানিক ৫০০ জন বালক বালিকা ও কিশোর কিশোরী এবং ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। উল্লেখ্য যে, করোনাকালীন সময়ে সর্বশেষ জাতীয় জুনিয়রে ৪৯টি সংস্থার ৪৯১জন এ্যাথলেট অংশগ্রহন করেন। দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৪১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বালক বালিকা (অনুর্ধ-১৭) ১৪ টি ইভেন্টে ও কিশোর কিশোরী (অনুর্ধ-১৯) ২৭ টি ইভেন্টে। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অর্জনকারীকে ৩,০০০/- তিন হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে ২,০০০/- দুই হাজার টাকা, ৩য় স্থান অর্জনকারীকে ১,০০০/- এক হাজার টাকা প্রদান করা হবে এবং প্রতিটি রেকর্ডের জন্য ৫,০০০/- পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে।
শনিবার ২৩ অক্টোবর বিকাল ৫টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন জাতীয় নদী রক্ষা কমিশনের মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের মাননীয় সভাপতি এ এস এম আলী কবীর।