বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল মঙ্গলবার থেকে শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে শেখ রাসেল স্পোর্টস একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন জেলার ৮টি দলের অংশগ্রহনে মঙ্গলবার ৯ নভেম্বর ২০২১ শুরু হতে যাচ্ছে ‘শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট’।

শেখ রাসেল স্পোর্টস একাডেমির আয়োজনে নকআউট ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো হলো : শেখ রাসেল স্পোর্টস একাডেমি, ফেনী স্পোর্টস একাডেমি, নারায়ণগঞ্জ ডিএসএস ফুটবল ক্লাব একাডেমি, গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, পুরাতন ভাড়ালিয়া ফুটবল একাডেমি, শেখ মনি ক্রীড়া চক্র, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া।

সোমবার বেইলি রোডে মিনিষ্টার এপার্টমেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির সভাপতি আহমেদ আসিফল হাসান। এ সময় একাডেমীর সিনিয়র সহ- সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা, শেখ রাসেল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির, সহসভাপতি হাবিব শেখ ও সাধারন সম্পাদক শামীম কবিরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহমেদ আসিফুল হাসান বলেন, ‘এ বছর আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আগামী বছর থেকে ১৮ অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে কেবল ফুটবল নয়, বিভিন্ন ডিসিপ্লিনের একটি ক্রীড়া উৎসব করতে চাই আমরা।’

তিনি আরও বলেন, ‘ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি অন্য ডিসিপ্লিনেও আমাদের একাডেমি খেলবে। সে লক্ষ্যে কাবাডি, ব্যাডমিন্টন, বক্সিং, হ্যান্ডবলসহ বেশ কিছু ডিসিপ্লিনের ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা ওই সব ডিসিপ্লিনেও খেলবো।’ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৩ নভেম্বর বিকেল ৪.০০ টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ণ ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন মুজিবর রহমান নিক্সন এমপি (ফরিদপুর -০৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হারুনুর রশীদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড। পুরষ্কার বিতরণে সভাপতিত্ব করবেন শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সভাপতি আহমেদ আসিফুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com