বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। দুপুর সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছিলেন।

শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

অবরোধকারী শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সায়েন্সল্যাব মোড় ও ঢাকা কলেজের বিপরীতে মেঘনা পেট্রোল পাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুরুজ সাফা বলেন, ‍আমরা এখানে তিনটি দাবি নিয়ে এসেছি। দুর্যোগ প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে, বৈরী আবহাওয়ার কারণে যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা জানান, সায়েন্স মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com