শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

লোহাগড়ায় খদ্দেরসহ ৪ যৌনকর্মী আটক

নড়াইল প্রতিনিধি::

নড়াইলের লোহাগড়ায় বাসা বাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১জন খদ্দেরসহ ৪ জন যৌন কর্মীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে লোহাগড়া থানার ইন্সপেক্টর আমান উল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই মিল্টন কুমার দেবদাস, আতিকুজ্জামানসহ একদল পুলিশ পৌর শহরের রাজুপুর গ্রামের ছত্তার শেখের বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন খদ্দেরসহ ৪জন যৌনকর্মীকে আটক করে।

আটককৃতরা হলো, খদ্দের উপজেলার চর দৌলতপুর গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (৩২), যৌনকর্মী চর-মল্লিকপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের মেয়ে ঝর্ণা বেগম (৪০), নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার বাবু মোল্যার মেয়ে সাথী বেগম (২৮), উপজেলার কালনা এলাকার আকরাম মোল্যার মেয়ে জেসমিন বেগম (২১), কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের জাফর শেখের স্ত্রী সনিয়া বেগম (২৫)।

পুলিশ আরও জানিয়েছে, পৌর শহরের রাজুপুর গ্রামের ছত্তার শেখের বাড়ি ভাড়া করে ঝর্ণা বেগমের নেতৃত্বে যৌন ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com