শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

রাজধানী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

একুশের কণ্ঠ প্রতিবেদন:: রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এসআই তৌফিক হাসান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com