শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ফাইল ফটো ঢামেক প্রতিনিধি, একুশের কণ্ঠ:: রাজধানীর বংশালের হাজী ওসমান গনি রোডের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) মধ্যরাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে। রাত দেড়টায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব(১৭)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, শমসেদের শরীরে ১৫ শতাংশ, ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর শরীরের ২১ শতাংশ, রাজুর শরীরে ১৮ শতাংশ, পাপ্পুর শরীরের ১৮ শতাংশ, রনির শরীরের ১০ শতাংশ, জসিমের শরীরের ৮ শতাংশ, আরমানের শরীরের ১৫ শতাংশ, রফিকের শরীরের ১২ শতাংশ ও শাকিবের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে ৯ জনকে ভর্তি দেওয়া হয়েছে। আহত শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়।