মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

রাজধানীতে সিসা বারে ছুরিকাঘাতে যুবককে হত্যা

বনানী থানা (ছবি: সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা-কাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বার-এর সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাব্বি সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ ছয়-সাতজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো চাকু দিয়ে রাব্বির বাম উরুতে তিনটি ও ডান হাতের কনুইতে একটি আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।

ঘটনার পর বনানী থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com