শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মেধা-মননের সুযোগ যাতে শিশুরা পায়, সেভাবেই কারিকুলাম করছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মেধা-মননের সুযোগ যাতে শিশুরা পায়, সেভাবেই আমরা কারিকুলাম করছি। পড়াশোনার নামে চাপ নয়, মেধা-মননের বিকাশই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজকের শিশুদের আগামী দিনের উন্নত বাংলা গড়ার কারিগর হিসেবে দেখতে প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়া হচ্ছে।’

রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশু অধিকার ও মানবাধিকারের কথা বলে গাজায় আক্রমণ করা হয় তখন বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর মানবিকতা কোথায় থাকে। গাজায় হামলার ঘটনায় জানি না বিশ্ববিবেক কেন নাড়া দেয় না! এটাই আমার প্রশ্ন?

সরকার শিশুদের উন্নয়নে কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রযুক্তির শিক্ষা শিশুকাল থেকে পাওয়ার ব্যবস্থা করেছে সরকার। সাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে ৭৬ দশমিক ৮ শতাংশে বাড়ানো হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস ও জাতীয় দিবস সম্পর্কে শিশুদের যথাযথ শিক্ষা দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com