বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের কাছে বাজে হারের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের দায়িত্বহীনতাকেই সামনে আনছেন ক্রিকেটপ্রেমীরা। স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে কঠিন এই সময়টাতেও ক্রিকেটারদের পক্ষে দাঁড়িয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ওমানের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই কোচ বলেছেন, ‘ক্রিকেটাররা রোবট নয়, মানুষ।’ খবর ক্রিকবাজের।
স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। খর্বশক্তির স্কটিশদের বিরুদ্ধে এই হার মেনে নিতে পারছে না বাংলাদেশের ভক্তরা।
নাজমুল হাসান মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিকদের দৃঢ়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কোচিং স্টাফসহ, সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে বসেছিলেন বিসিবি সভাপতি। সেখানেই টিমের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেন তিনি।
তবে প্রধান কোচ ডমিঙ্গো মনে করেন, কঠিন সময়ে ক্রিকেটারদের ওপর দায় চাপানো ঠিক হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোচ বলেছেন, একটা ম্যাচে টিক হারতেই পারে। কিন্তু আপনার অ্যাপ্রোচ হতে হবে সঠিক। আপনি কখনই তাদের ওপর দায় দিতে পারবেন না। আপনার অ্যাপ্রোচ সঠিক নয়। ওরা (স্কটল্যান্ড) বিশ্বমানের খেলোয়াড়। সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ সবাই লড়াই করেছে। তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোন কারণ নেই।’
এদিকে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে দুর্দান্ত দাপট দেখানো স্বাগতিক ওমানের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটায় নামবেন মাহমুদউল্লাহ-সাকিবেরা।
এরপরই ডমিঙ্গো বলেছেন, ‘যদি এটি ( শটগুলো) চার হয়ে যেতো, সবাই বলতো দুর্দান্ত শট। আবার ওই শটে যদি সে আউট হয়, সবাই বলে যে এটি একটি বাজে শট।
এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রকৃতি। খেলোয়াড়দের মাঠে সিদ্ধান্ত নিতে দিতে হবে। তারা রোবট নয়, মানুষ। কিছু ভুল করবে কিন্তু সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।’