শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

মাদক চাঁদাবাজিতে জড়িত কেউ ছাত্রদল করতে পারবে না – আবু আশফাক এমপি

মাদক চাঁদাবাজিতে জড়িত কেউ ছাত্রদল করতে পারবে না - আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদক:
সাংগঠনিক তৎপরতা বাড়াতে ছাত্রদলকে ঢেলে সাজাতে হবে। রাজপথের লড়াই সংগ্রামে যারা কাজ করেছে। ২৪ সালের ছাত্র আন্দোলনে যারা অবদান রেখেছে তারাই আগামীদিনে নেতৃত্ব দিবে। শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এমপি এ কথা বলেন। এসময় তিনি মাদক চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ থাকলে তাকে ছাত্রদলের সদস্য করা হবে না বলে হুশিয়ারি করেন খন্দকার আবু আশফাক।

কলাকোপা পুকুর পাড়ে ছাত্রদলের ঢাকা জেলার জেষ্ঠ্য সহসভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে খন্দকার আবু আশফাক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া ছাত্র সংগঠন ৯০ এর গণঅভ্যূত্থান ঘটিয়ে স্বৈরাচার পতন করেছে। ২৪ এর গণআন্দোলনে ফ্যাসিবাদের আস্তানাকে দেশে থেকে চিরতরে নির্মূল করে বিজয় ছিনিয়ে এনেছে। তাই আজকের ছাত্রদলকে আগামীদিনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে দেশের মানুষের পাশে দাড়িয়ে গণদাবি বাস্তবায়নে কাজ করতে হবে।

মাদক চাঁদাবাজিতে জড়িত কেউ ছাত্রদল করতে পারবে না - আবু আশফাক এমপি

সংসদ সদস্য বলেন, সরকারি দলের পরিচয়ে ছাত্রদল যেন চাঁদাবাজ টেন্ডারবাজ ও মাদক ব্যবসা পরিচালনার সিন্ডিকেটে পরিণত না হয় সে বিষয়ে সর্তক থাকতে হবে। কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ পাওয়া গেলে সংগঠন থেকে শুধু বহি:স্কার না, আইনের কাছে সোর্পদ করা হবে। ছাত্রদল করে নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে চলা যাবে না। মানুষকে নিরাপদ রাখতে আগে নেতাকর্মীকে ভালো কাজ করতে হবে। সন্ত্রাসীদের ছাত্রদলে ঠাই নেই।

ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সংগঠনের ১৪টি ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। আগামী ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষনা করা হবে । তবে কমিটিতে অছাত্র ও বিবাহিতরা স্থান পাবে না।

 

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, যুবদল নেতা খলিলুর রহমান, ছাত্রদলের রাকিব হোসেন, সুমন খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com