বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

মাঠে নামছে যুব ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : এএফসি অনুর্ধ-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ কুয়েত অনুর্ধ-২৩ দল।

উজবেকিস্তানের বানিয়দকর স্টেডিয়ামে মুখোমুখি হবে ডি-গ্রুপের দল দু’টি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। মঙ্গলবার দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন শেষে বিকেলে বানিয়দকর স্পোর্টস একাডেমিতে অনুশীলন করেন কোচ মারুফুল হকের শিষ্যরা। মারুফুল হক বলেন, ‘ফিফা র‌্যাঙ্কিংসহ সব দিক দিয়েই এগিয়ে কুয়েত। তারপরও আমাদের চেষ্টা থাকবে ভালো খেলা প্রদর্শন করা।’

অধিনায়ক টুটুল হোসেন বাদশা বলেন, ‘আমরা ভালো খেলা উপহার দিতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com