শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মহসেন জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত

এস এম সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::

খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় শ্রমিক কলোনীতে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।

সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, গাজী হারুন অর রশিদ,মঙ্গল শেখ, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

সভায় নেতৃবৃন্দরা বলেন, মিল মালিক খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে শ্রমিকদের মুজুরী পাওনা পরিশোধের ব্যাপারে অদ্যবধি কোন পদক্ষেপ নেয়নি, এলক্ষে শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। যার হাজিরার তারিখ রয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। শ্রমিকদের দাবী উক্ত হাজিরার তারিখে মালিককে জেল হাজতে প্রেরণ করা। সভায় নেতৃবৃন্দ আরোও বলেন মিল বন্ধ হওয়ার পর থেকে ৬৫ জন শ্রমিক তাদের টাকা মিল মালিকের নিকট পাওনা থাকা স্বত্বেও বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করেছে। আরো কিছু শ্রমিক আছে যারা অসুস্থ এবং অসহায় অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। তাই এবার মালিকের নিকট থেকে পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আগামী ১৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় খুলনা বয়রাস্থ শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাও এবং ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মিলের সাধারণ শ্রমিক কর্মচারী এবং মুক্তিযোদ্ধা পরিবারবর্গ নিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com