বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে দেশে ফিরলেন টাইগাররা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বিকেলে দেশের মাটিতে পা রাখেন ক্রিকেটাররা। দুই গ্রুপে দেশে ফেরা হয়েছে। এক গ্রুপ বিকেলে ফিরেছেন। আরেক গ্রুপ রাতে দেশে ফিরছেন। কোন গ্রুপেই থাকছেন না দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। তারা কয়েকদিন পর দেশে ফিরবেন।

বিকেলের গ্রুপে রয়েছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী। এই গ্রুপের ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও আছেন।

প্রাথমিক রাউন্ডে আইসিসির সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ডের কাছে হেরে শুরু হয় বাংলাদেশের বিশ^কাপ অভিযান। তারপর ওমানের বিপক্ষে জিতলেও মাঠের পারফর্মেন্সে মন ভরাতে পারেনি বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে বিধ্বস্ত করে নিজেদের পুরোপুরিই ফিরে পান মাহমুদুল্লাহরা। সেটি সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে শেষ মুহূর্তের কিছু ভুলে হেরে আবার খেই হারান ক্রিকেটাররা। আর ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওভারের নাটকীয়তার হেরে পুরোপুরি হতাশাগ্রস্ত হয়ে পড়ে বাংলাদেশ দল। এর মধ্যে অধিনায়ক মাহমুদুল্লাহ, অভিজ্ঞ মুশফিক ও সাকিব বিরূপ মন্তব্য করে মাঠের বাইরের ইস্যুতে জড়িয়ে পড়েন। এরপর শুধুই হতাশা। সেমিফাইনালে খেলার আশা ক্ষীণ হয়ে যাওয়ার পর তবু মাহমুদুল্লাহ শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার দৃঢ় প্রত্যয় জানিয়েছিলেন।

বিকেলের গ্রুপে রয়েছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী। এই গ্রুপের ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও আছেন।

দ্বিতীয় গ্রুপে আছেন মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার। মোহাম্মদ সাইফউদ্দিন তো ইনজুরিতে আগেই ছিটকে পড়েছেন। দেশেও ফিরে এসেছেন। সাকিব আল হাসানও ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গেছেন।

পাকিস্তানের বিপক্ষে ১৯ নভেম্বর থেকে সিরিজ শুরু হবে। এই সিরিজের আগে ১২ নভে¤॥^র থেকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। প্রস্তুতি ক্যাম্পের আগেই দেশে ফিরে আসবেন রিয়াদ, মুশফিক, লিটন ও তাসকিন।
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোসহ কোচিং স্টাফের বাকিরা নিজ নিজ দেশে চলে গেছেন। ১১ নভেম্বরের মধ্যে তারাও বাংলাদেশে ফিরে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com