রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বান্দরবানে বন্যা কবলিত অসহায় ও পানিবন্দী পরিবারের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে বন্যা কবলিত অসহায় ও পানিবন্দী পরিবারের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম মহোদয় এবং সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ সাম্প্রতিক অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান জেলার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ জন উপকার ভোগির মধ্যে , শুকনো খাবার , রান্না করা খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়।

উক্ত ত্রাণ কার্যক্রমে বান্দরবানের ইউনিটের ইউনিট অফিসার আসাদুল হায়দার চৌধুরী ও ভারপ্রাপ্ত যুব প্রধান ওয়াহিদ নোবেল উপস্থিত ছিলেন। বিতরণ কেন্দ্রে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয় , সোসাইটির স্বাস্থ্য বিভাগে কর্মরত ডাক্তার ও মিড ওয়াইফ বিভিন্ন রোগী দেখবেন এবং জরুরী প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

ওয়াটার পিউরিফায়ার এর মাধ্যমে পানি বিশুদ্ধ করে ৫ লিটার করে আড়াইশো পরিবারকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয় , এছাড়াও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শিশু বাচ্চাদেরকে মৌন সামাজিক সহায়তা প্রদান করা হচ্ছে। আগামী সাতদিন জেলা সদরের বিভিন্ন স্থানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হবে।

বিতরণের পূর্বে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল বেলা সোসাইটির মাননীয় চেয়ারম্যান মহোদয় বান্দরবান ইউনিট অফিস পরিদর্শন করেন, পরিদর্শন কালে ইউনিটের কাঠামোগত উন্নয়নের ভুয়সী প্রশংসা করেন ।বিতরণ শেষে ফেরার পথে তিনি জেলার শহরের লম্বা রাস্তার মাথায় নির্মাণাধীন হাসপাতালটি পরিদর্শন করেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com