বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বরইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখা।
সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির এস এম আবদুচ ছালাম আজাদ। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং জেলা জামায়াতের পক্ষ থেকে তাঁদের হাতে জরুরি খাদ্যসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণের আগে স্থানীয়দের উদ্দেশে জেলা আমির বলেন, “জামায়াতে ইসলামী সবসময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আজকের মতো আগামীতেও পাহাড়বাসীর সুখে-দুঃখে জামায়াতে ইসলামী পাশে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, সদর উপজেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ সোলাইমান, রোয়াংছড়ি উপজেলা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শাহাদাত হোছাইন, সদর উপজেলা সেক্রেটারি হাফেজ মুহাম্মদ এমরান, রোয়াংছড়ি উপজেলা সেক্রেটারি নেছার উদ্দিন, বেলাল উদ্দিন ও দেলোয়ার হোসাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন তারাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উথাইচিং মারমা, মহিলা ইউপি সদস্য নুই মাক্কি মার্মা, কারবারি চিতা মং মার্মা, বৌদ্ধ ধর্মীয় গুরু ভান্তেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।