বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বুধবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ী থেকে একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com