বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : ক্রিকেটে অনেক দিন পর্যন্ত বড় টুর্নামেন্টগুলোর সেমিফাইনাল পর্যন্তই ছিল তাদের নিউজিল্যান্ড । কিন্তু ২০১৫ সাল থেকে দলটা যেন পুরোপুরি বদলে গেল। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৯ আসরেও ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু দুর্ভাগ্য গতবার বিশ্বকাপ জেতা হয়নি। তাতে অবশ্য দলের জয়ের ক্ষুধা কমেনি। প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উইলিয়ামসনের দল।
এবারের টি২০ বিশ্বকাপেও দুর্দান্ত খেলে ফাইনালে পৌঁছে গেছেন কিউইরা। সব সংস্করণে নিউজিল্যান্ডের দাপট খুব ভালোভাবেই দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইক আথারটন। ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভন টুর্নামেন্টের আগে বলেছিলেন, বর্তমানে তিন সংস্করণের সবচেয়ে শক্তিশালী দল নিউজিল্যান্ড। একই সুরে কথাটা বললেন আথারটনও। তিনিও মনে করেন, নিউজিল্যান্ড এখন সব ভার্সনে সেরা দল।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপে আথারটন এ কথা বলেন। শুরুতেই তিনি মেনে নেন নিউজিল্যান্ডের শ্রেষ্ঠত্ব। নিউজিল্যান্ড অসাধারণ একটি দল, ক্রিকেটের সব সংস্করণেই। আরেকটি ফাইনালে উঠে এসেছে তারা।
গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ড্যারিল মিচেল ও জিমি নিশামের ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক উইলিয়ামসনও। কিন্তু এক পাশ আগলে রেখে খেলার শেষ দিকে জ্বলে ওঠেন ড্যারিল মিচেল এবং এর আগে ১১ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে যান জিমি নিশাম। অপরাজিত ৭২ রানের ইনিংসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মিচেল।