বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু ৩০তম জাতীয় সাঁতার আজ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় ২২-২৪ অক্টোবর “বঙ্গবন্ধু ৩০তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
৪২টি ইভেন্টে ৬৫ দলের প্রায় চারশ’জন সাঁতারুরর অংশগ্রহনে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সাঁতার প্রতিযোগিতা। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী টুর্নামেন্টে ইলেক্ট্রোনিক্স টাইমিংয়ে পুলে লড়বেন সাঁতারুরা। পুরুষ ও নারী দু’বিভাগেই ১৯টি করে ইভেন্ট রয়েছে। এছাড়াও পুরুষ বিভাগে ৩টি ডাইভিং ও একটি ওয়াটারপোলো ইভেন্ট রয়েছে। বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ ছাড়াও দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে। সেরা পুরুষ ও নারী সাঁতারুরা পাবেন ক্রেস্ট ও অর্থ পুরস্কার। নতুন রেকর্ডধারীদের জন্যও পুরস্কার থাকবে। জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com