শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মটরশ্রমিক নেতাসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মটর শ্রমিক নেতাসহ তিনজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাহিনুর রহমান (৫০)।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া সদরের এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। দুর্ঘটনার কারণে বগুড়া-নওগাঁ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com