রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনামঃ
প্রতিটি উপজেলায় হবে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স: স্বাস্থ্য উপদেষ্টা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

প্রতিটি উপজেলায় হবে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স: স্বাস্থ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার

গাজীপুর প্রতিনিধি, একুশের কণ্ঠ:: দেশের প্রতিটি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার। তিনি বলেন, জীবনের দীর্ঘ পথ পেরিয়ে বয়সের ভারে কর্মক্ষমতা কিছুটা কমে গেলেও মানুষের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা কখনো পুরোনো হয় না। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বয়স্ক মানুষকে সমাজ ও দেশের সম্পদে পরিণত করার উদ্যোগ নিচ্ছে সরকার।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় ১১০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে গিভেন্সী গ্রুপের চেয়ারম্যান আব্দুল জাহিদ মকুল এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া তার সঙ্গে ছিলেন। তারা কেন্দ্রের নারী ও পুরুষদের জন্য নির্মিত পৃথক ভবন ঘুরে দেখেন। পাশাপাশি সেখানে বসবাসরত প্রবীণদের সঙ্গে কথা বলে তাদের জীবনযাপন, প্রয়োজন ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।

কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত জানার পর ডা. জিয়া হায়দার বলেন, বয়স্ক মানুষকে সমাজের বোঝা হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ কর্মজীবন ও জীবনসংগ্রামের মধ্য দিয়ে অর্জিত তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যথাযথ সুযোগ তৈরি করে তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, বয়স্কদের পুনর্বাসন ও কল্যাণকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য একটি করে পুনর্বাসন কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ডা. জিয়া হায়দারের ভাষ্য অনুযায়ী, এসব কমপ্লেক্সে শুধু আবাসনের ব্যবস্থাই থাকবে না; বরং করলেই প্রবীণদের নিরাপদ জীবনযাপন, প্রয়োজনীয় পরিচর্যা, পুনর্বাসন এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ নিশ্চিত করা হবে।। এতে তারা একদিকে যেমন সম্মানজনক পরিবেশে জীবনযাপন করতে পারবেন, অন্যদিকে তাদের অভিজ্ঞতাও সমাজের কাজে লাগানো সম্ভব হবে।

পরিদর্শনের শেষ পর্যায়ে কেন্দ্রটির সুযোগ-সুবিধা, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, প্রবীণদের কল্যাণে নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের প্রয়োজনীয় সেবা, পরিচর্যা ও সামাজিক সম্পৃক্ততার সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রমকে আরও কার্যকর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com