বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

পিএনজির বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপ কোয়ালিফাইয়ের গ্রুপ ‘বি’ থেকে মূল পর্বে যাবে কোন দু’দল? এ নিয়ে চলমান উত্তেজনা শেষ হবে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে লড়বে বাংলাদেশ। খেলাটি দেখাবে জিটিভি ও টি-স্পোর্টস।

নবাগত পাপুয়া নিউ গিনি ইতোমধ্যে দুই হারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। তবে গ্রুপের অন্য তিন দল বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ড- তিন দলেরই রয়েছে কোয়ালিফাই করে সুপার টুয়েলভে স্থান করার। তবে এদের মাঝে একটি দল আজ বাদ পড়বে।

গ্রুপে দুটি ম্যাচ জিতে সুপার টুয়েলভের পথে পা বাড়িয়ে রেখেছে স্কটল্যান্ড। আজ অন্য ম্যাচে ওমানকে হারাতে পারলে তারা কোয়ালিফাই করবে গ্রুপ সেরা হিসেবে। অন্যদিকে বাংলাদেশ এবং ওমান একটি করে ম্যাচ জিতেছে। তবে তিন দলের রানরেটের পার্থক্য খুবই সামান্য। যে কারণে জটিল হয়ে রয়েছে গ্রুপ-বি-র অঙ্কের হিসেবটা। শেষ মুহুর্তে বাংলাদেশ প্রতাশিত পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দিলে এবং রাতে স্কটল্যান্ড ওমানের কাছে হারলে বাদ পড়ার সম্ভাবনা থাকবে স্কটিশদেরই। তবে কে যাচ্ছে মূল আসরে, তার সমাধান মিলবে আজই।

পরের রাউন্ডের যাবার টিকিট যোগানো ম্যাচে আজ পিএনজির বিপক্ষে কমপক্ষে তিন রানে জিততে হবে টাইগারদের। অথবা তিন বল হাতে রেখে। জয়ের বিকল্প না থাকা এমন ম্যাচে বাংলাদেশ দল কোনো পরিবর্তন না করেই ওমানের বিপক্ষে একাদশ নিয়েই খেলতে পারে।

যদিও বাংলাদেশের মাথা ব্যথার বড় কারণ ওপেনার লিটন দাস। বাংলাদেশের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের মতে অতিরিক্ত প্রত্যাশাই কাল হয়েছে লিটনের। পাওয়ার প্লের সমস্যাটাও বড় হয়ে দেখা দিয়েছে। সেখান থেকেও নিশ্চয়ই আজ ফিরতে চাইবে টাইগাররা।

বিপরীতে বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে মুখিয়ে থাকা পাপুয়া নিউ গিনি দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। ব্যাটসম্যান হিরি হিরি, বাঁ হাতি স্পিনার জেসন কিলা এবং পেস বোলিং অলরাউন্ডার গাওদি টোকাকে সুযোগ দিতে পারে পিএনজি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউ গিনির সম্ভাব্য একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই/জেসন কিলা, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, চাদ সোপার/গাওদি টোকা, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com