মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

নিখোঁজের একদিন পর পুকুর থেকে রুমানের ভাসমান লাশ উদ্ধার

খুলনা ব্যুরো::

শিরোমণি পূর্বপাড়ার সোয়েব মোল্যার ভাড়াটিয়া নছিমন চালক তুহিন হাওলাদারের পুত্র রুমান হাওলাদার(৮) নিখোঁজের পরদিন শনিবার সকালে পার্শ্ববর্তি পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মোঃ রুমান হাওলাদার জিন্সের প্যান্ট এবং জামা পরে বাসা থেকে বের হয়। রুমানের পরিবারসহ পার্শ্ববর্তিরা বিভিন্ন স্থানে খুজাখুজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে। গতকাল শনিবার সকাল ৭টায় নিখোঁজ রুমানকে পার্শ্ববর্তি পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। প্রতিবেশিরা রুমানের লাশ উদ্ধার করে পরে যোহরবাদ শিরোমণি শহীদ মিনার চত্বরে জানাযা শেষে সোহেব মোল্যার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত রুমান তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com