মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

ড. ইউনূসের নামে মানহানির মামলা আপিলে বাতিল

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

একুশের কণ্ঠ অনলাইন:: ময়মনসিংহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

রোববার (২৭ জুলাই) দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, রাষ্ট্রপক্ষের আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে ২০১০ সালে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির মামলায় অভিযুক্ত গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরবর্তী সময়ে মামলার কার্যক্রম বাতিলের জন্য তিনি ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। গত ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত এ আবেদনটি ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় রবিবার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় তোলা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে ছিলেন। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com