শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
খুলনা ব্যুরো::
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আনিছুর রহমান ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তাকে দেখতে গতকাল রবিবার দুপুর ১টা ৩০মিনিটে তার শয্যা পাশে ছুটে যান খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহামন মিজান।
এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং কিছুক্ষণ তার শয্যা পাশে আবস্থান করেন। এছাড়াও তিনি খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ভর্তি রুগীদের পাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি সিভিল সার্জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ডাক্তার ও দায়িত্বরত নার্স এবং সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের সাথে কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সাগর, ১৯ নং ওযার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোতালেব মিয়া, কামাল আহমেদ, হোসেনুজ্জামান হোসেন, মাসুদ আহমেদ বাঘা, শাহীন আলম, মোঃ শাহীন প্রমুখ।
এর পূর্বে খুলনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। গতকাল রবিবার দুুপর ১টায় খুলনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন মানিবক খুলনার আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী সদস্য হাসান ইফতেথার চালু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সাগর, রুহুল আমিন খান, মোঃ রাজ্জাক হোসেন, হোসেনুজ্জামান হোসেন, শাহীন আলম, মোঃ শাহীন, ইব্রাহীম হোসেন আরজু, আইয়ুব আলী, তালুকদার আরজু শামীম, হামিম ইসলাম আবির, আশরাফ আলী হাওরাদার শিপন, ফাহিম হোসেন আকাশ, মেহেদী হাসান, হাসিবুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।