বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩

ছবি: সংগৃহীত

একুশের কণ্ঠ প্রতিবেদন:: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছরে ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৯১৬ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে খুলনা বিভাগে ৩ জন, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯৪, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৪, খুলনা বিভাগে ৩৪৯, ময়মনসিংহ বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ১৫৩, রংপুর বিভাগে ৫৩ এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com