সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
প্রতীকী ছবি অনলাইন প্রতিবেদক:: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২২৫ জনে দাঁড়াল। এছাড়া একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হলেন ৭৩ হাজার ৬৯৪ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে ডেঙ্গুতে মারা গিয়েছেন। আর খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১১, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭, খুলনা বিভাগে ৩২৯, ময়মনসিংহ বিভাগে ১৩২, রাজশাহী বিভাগে ১৭৬, রংপুর বিভাগে ৭৩ এবং সিলেট বিভাগে ১২ জন রয়েছেন।