বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

টি২০ বিশ্বকাপে শোয়েব মালিক এই বয়সেও এতোটুকু ধার কমেনি ফর্মে

টি২০ বিশ্বকাপে সব ম্যাচ জিতেও শেষ চারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সাবধানী শোয়েব মালিক

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : শোয়েব মালিক ৩৯ বছর বয়স। তারপরও এতটুকু ধার কমেনি ফর্মে। ক্যারিয়ারের গোধূলীবেলাতেও চলমান টি২০ বিশ্বকাপে নিজের ঝলক দেখালেন শোয়েব মালিক। সর্বশেষ রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে গড়লেন নতুন ইতিহাস। চলমান বিশ্বকাপের দ্রুততম অর্ধ-সেঞ্চুরি পূর্ণ করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন পাকিস্তানের এই অলরাউন্ডার। মাত্র ১৮ বলে ৫৪ রানের ঝড়ো এক ইনিংস উপহার দেন তিনি। যা পাকিস্তানের জার্সিতেও দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড। আর তাতেই ৭২ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। সেইসঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে বাবর আজমের দল।

এবারের বিশ্বকাপে একমাত্র দল হিসেবে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবটিতেই জয়ের স্বাদ পায় পাকিস্তান। তবে স্কটিশদের বিপক্ষে জয়ের পরই আলোচনার তুঙ্গে শোয়েব মালিক। অভিজ্ঞ এই ক্রিকেটার যে কত বড় সম্পদ, সেটি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেই কিছুটা বুঝেছিল পাকিস্তান। মূলত তার ঠা-া মাথার ব্যাটিংয়েই সেদিন পাকিস্তান জয়ের রাস্তা খুঁজে পায়। গুরুত্বপূর্ণ সময়ে সেদিন আসিফ আলীর দুটি ছক্কা বড় অবদান রেখেছিল ঠিকই, কিন্তু অন্য প্রান্তে মালিক দাঁড়িয়ে ভরসা জুগিয়েছিলেন তাকে। স্কটিশদের বিপক্ষে ম্যাচে পাকিস্তান বুঝল মালিকের আসল গুরুত্ব।

প্রয়োজনীয় সময়ে কী অসাধারণ ব্যাটিং। ছক্কা-চারে দেখিয়ে দিলেন, তিনি দলের কত বড় সম্পদ। স্কটল্যান্ডের ক্রিস গ্রিভসের শেষ ওভারে পাকিস্তান তুলে নেয় ২৬ রান। যার ২৫-ই মালিকের। এই সময়ে তিনটি ছক্কার পাশাপাশি একটি চারও মেরেছেন তিনি। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে বসেছেন ভারতের লোকেশ রাহুলের পাশে। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে তো এক টুইট বার্তায় লিখেছেন, দেখুন, প্রতিটি পরিবারেরই একজন বড় ভাইয়ের দরকার হয়।

চলতি টি২০ বিশ্বকাপে এক মাত্র দল হিসাবে গ্রুপ পর্বের সবগুলি ম্যাচ জিতেছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বপ্নের ফর্মে থাকার পরেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সাবধানী পাকিস্তান। অবশ্য ফিঞ্চদের সমীহ করলেও নিজেদের উপর বিশ্বাস রাখছেন শোয়েব মালিকরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের হয়ে এটি ২০ বিশের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান। ম্যাচের পরে সেমিফাইনাল প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন শোয়েব। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। তবে আমরাও তৈরি। দু’দলের কাছেই খুব কঠিন ম্যাচ। তবে এক জন ক্রিকেটার হিসাবে এই ধরনের ম্যাচের জন্য সব সময় তৈরি থাকি।’’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com