বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি২০ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সুপার-১২ এ একটি ম্যাচও জিততে পারেনি। এমনকি প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছেও হেরেছে। বাংলাদেশের এমন বাজে অবস্থা নিয়ে যখন ডেল স্টেইন জানান, ব্যর্থতার দায় ক্রিকেটারদেরই নিতে হবে।
প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারের পর সুপার-১২ এ টানা পাঁচ ম্যাচ হেরেছে। সবকটি ম্যাচ হারে শূন্য হাতে দেশে ফিরতে হয়েছে। লজ্জ্বা নিয়ে ফিরতে হয়েছে। ব্যাটিং-বোলিং সব জায়গাতেই ব্যর্থ টাইগাররা। ফিল্ডিং জঘন্য হয়েছে। বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে স্টেইন বলেন, ‘তারা এখানে যেমন খেলেছে, তার চেয়েও ভালো মানের দল। টিম ম্যানেজমেন্টের কোনো দোষ দেখছি না, খেলোয়াড়দের দায়ী করতে হবে। তাদের কেউই পারফর্ম করতে পারেনি এটাই সমস্যা।’
টুইটের এক ভক্তের প্রশ্নের জবাবে স্টেইন আরও বলেন বাংলাদেশকে ক্রিকেটারদের দেখে মনে হয়েছে খেলতেই চাননি। তিনি বলেছেন, ‘বাংলাদেশ মাঠে যেমন পারফরম্যান্স করেছে, ওরা এর চেয়ে ভালো দল। ম্যানেজমেন্টের দোষ নেই, খেলোয়াড়দের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। হয় আপনি খেলতে চাইবেন কিংবা চাইবেন না, ওদের দেখে মনে হয়নি খেলতে চেয়েছে।’