মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

ঝিনাইদহের সাবেক এমপি অপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ থেকে:: ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘ধানমণ্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে আমরা তাকে ঝিনাইদহ পাঠিয়ে দিয়েছি। সেখানে তার বিরুদ্ধে মামলা আছে।’

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com